ব্যক্তিগত প্রতিহিংসা থেকে রাজনৈতিক ষড়যন্ত্র: ছাত্রদল নেতা আব্দুর রহিম ভূঁইয়াকে ঘিরে সাজানো মামলার বিস্ফোরক তথ্য

নিজস্ব প্রতিবেদক: রাজনীতির ময়দানে ব্যক্তিগত বিরোধ কীভাবে ভয়ংকর অস্ত্রে পরিণত হতে পারে তারই জ্বলন্ত উদাহরণ হয়ে উঠেছে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভূঁইয়াকে ঘিরে দায়ের করা আলোচিত ধর্ষণ মামলা।
অনুসন্ধানে উঠে এসেছে, ১৬ জানুয়ারি ওয়ারী থানায় দায়ের হওয়া এই মামলাটি ছিল সম্পূর্ণ পরিকল্পিত, উদ্দেশ্যপ্রণোদিত এবং রাজনৈতিক টার্গেটিংয়ের অংশ। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হলো খোদ মামলার বাদী শিরাজুম মুনিয়া কেকা পরবর্তীতে অভিযোগ প্রত্যাহার করে প্রকাশ্য দুঃখপ্রকাশ ও প্রকৃত ঘটনার স্বীকারোক্তি দিয়েছেন।
যেভাবে সাজানো হয় অভিযোগের নাটক
১৬ জানুয়ারি আব্দুর রহিম ভূঁইয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হলে রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয় বিষয়টি। তবে ঘটনার কয়েক দিনের মধ্যেই মামলার বাদী নিজেই অভিযোগের সত্যতা নিয়ে প্রশ্ন তুলে দুঃখপ্রকাশ করেন এবং বিষয়টি মিমাংসার কথা জানান।
বাদীর স্বীকারোক্তিতে ভেঙে পড়ে ষড়যন্ত্র
বিশ্বস্ত সূত্রে জানা যায়, বাদী শিরাজুম মুনিয়া কেকা স্বীকার করেছেন তাঁর সাবেক স্বামী প্রিন্স তাঁদের কন্যা পৃথিবীকে জিম্মি করে তাকে জোরপূর্বক আব্দুর রহিম ভূঁইয়ার বিরুদ্ধে মামলা করতে বাধ্য করেন।
কেকার ভাষ্যমতে, চরম মানসিক চাপ, ভয় ও পারিবারিক সংকটের সুযোগ নিয়ে তাকে থানায় অভিযোগ দায়ের করানো হয়। পাশাপাশি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত একটি চক্র এই পরিস্থিতিকে কাজে লাগায়।
পারিবারিক কলহ থেকে রাজনৈতিক ‘টার্গেটিং’
অনুসন্ধানে আরও জানা যায়, কেকা ও তাঁর সাবেক স্বামীর দাম্পত্য জীবনের দীর্ঘদিনের বিরোধই ছিল এই ঘটনার মূল ভিত্তি। পারিবারিকভাবে আব্দুর রহিম ভূঁইয়ার সঙ্গে পরিচয় ও ঘনিষ্ঠতা থাকা সত্ত্বেও ব্যক্তিগত আক্রোশ ও প্রতিহিংসা থেকে তাকে পরিকল্পিতভাবে টার্গেট করা হয়।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, একটি লিখিত ম্যাসেজ পড়ানোর সময় গোপনে ভিডিও ধারণ করে তা সম্পাদনার মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। পূর্ণ ভিডিও বিশ্লেষণে এটি যে পূর্বপরিকল্পিত ষড়যন্ত্র, তা স্পষ্ট বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের অভিযোগ
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করার কৌশল হিসেবেই এই ঘটনাকে ব্যবহার করা হয়েছে। অভিযোগ রয়েছে, বিএনপি-বিরোধী রাজনৈতিক শক্তি এবং দলীয় অভ্যন্তরীণ কোন্দলে জড়িত একটি অংশ পরিকল্পিতভাবে আব্দুর রহিম ভূঁইয়াকে কোণঠাসা করার চেষ্টা চালায়।
এর প্রভাবে তিনি মারাত্মক রাজনৈতিক ক্ষতির মুখে পড়েন, সামাজিকভাবে সম্মানহানির শিকার হন এবং এর নেতিবাচক প্রভাব পড়ে বিএনপির সামগ্রিক ভাবমূর্তিতে।
এখনো যেসব প্রশ্ন রয়ে গেছে
ঘটনার পরিপ্রেক্ষিতে এখনো কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এসেছে
এই উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগের নেপথ্যে কারা সক্রিয় ছিল?
কীভাবে একটি পারিবারিক বিরোধ রাজনৈতিক অস্ত্রে পরিণত হলো?
যাচাই ছাড়াই নেওয়া সাংগঠনিক সিদ্ধান্ত কতটা দায়িত্বশীল ছিল?
বিশ্লেষকদের মতে, নিরপেক্ষ তদন্ত ও দায়িত্বশীল পুনর্মূল্যায়ন ছাড়া ভবিষ্যতেও এ ধরনের সাজানো অভিযোগ রাজনৈতিক অঙ্গনে অপপ্রচারের হাতিয়ার হয়ে উঠতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button