ছাত্রদলের আবিদের পোস্টে পরবর্তী ডাকসু নির্বাচনের ইঙ্গিত, জানালেন ভবিষ্যৎ পরিকল্পনার কথা

বঙ্গবার্তা প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভাইস-প্রেসিডেন্ট (ভিপি) পদে ছাত্রদল সমর্থিত প্রার্থী আবিদুল ইসলাম খান দ্বিতীয় সর্বোচ্চ ভোট (৫,৭০৮) পেয়ে নজর কাড়েন। সম্প্রতি নিজের ফেসবুক পেজে এক দীর্ঘ পোস্টে তিনি নির্বাচনী অভিজ্ঞতা, নিজস্ব উপলব্ধি এবং আগামীর পরিকল্পনা তুলে ধরেন। একইসঙ্গে তিনি পরবর্তী ডাকসু নির্বাচন নিয়ে নতুন সম্ভাবনার ইঙ্গিতও দেন।
ঢাবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদ লেখেন, “সমগ্র বাংলাদেশের ছাত্র রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবো, ইনশাআল্লাহ। এর প্রতিফলন আপনারা পরবর্তী ডাকসুতে দেখতে পাবেন। আবিদ আপনাদের কখনো ছেড়ে যাবে না।”



