চুয়াডাঙ্গা জেলা বিএনপি নেতা মির্জা ফরিদুল ইসলাম শিপলুর ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মির্জা ফরিদুল ইসলাম শিপলু আর নেই।
গতকাল ভোররাত আনুমানিক ৪টার সময় ঢাকার নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৭ বছর।
মির্জা ফরিদুল ইসলাম শিপলু দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং ছাত্রজীবন থেকেই তিনি সংগঠনের একজন সক্রিয় ও সাহসী কর্মী হিসেবে পরিচিতি লাভ করেন। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে গভীর শোক নেমে এসেছে।
মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, সহকর্মী ও অসংখ্য রাজনৈতিক সহযোদ্ধা রেখে গেছেন।
তার মৃত্যুতে চুয়াডাঙ্গা জেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন।
বিএনপি মিডিয়া সেল এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।
এদিকে, তার মৃত্যুতে চুয়াডাঙ্গা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক শোকবার্তায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। বিএনপি নেতা শামসুজ্জামান দুদু, অনিন্দ্য ইসলাম অমিত, জয়ন্ত কুমার কুণ্ডু, মাহমুদ হাসান খান বাবু সহ সকল নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন।
চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক দল নেতা মঞ্জুরুল জাহিদ ও টুটুল এর সাথে কথা বলে জানা যায় গতকাল রাতে তিনি বাসায় একা অবস্থান করছিলেন এবং তিনি ডায়াবেটিস এ আক্রান্ত ছিলেন।
আগামী কাল সোমবার (৬ অক্টোবর) সকাল ১০: ৩০ টায় টাউন ফুটবল মাঠে মির্জা ফরিদুল ইসলাম শিপলুর জানাযা নামাজ শেষে জান্নাতুল মাওয়া কবরস্থানে দাফন সম্পন্ন হবে।



