হাসিনা-জয়ের বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্টের আবেদন

দুদকের চিঠি

নিজস্ব প্রতিবেদকঃ দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক পলাতক প্রধানমন্ত্রী হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারির জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে। বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তারা এই চিঠি পুলিশ সদর দপ্তরে পাঠান।

চিঠিতে বলা হয়েছে, দুর্নীতির মামলায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। তারা বিদেশে অবস্থান করায় ন্যায়বিচারের স্বার্থে তাদের অবস্থান শনাক্ত করে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া জরুরি।

প্লট দুর্নীতি মামলার সাক্ষ্যগ্রহণ তৃতীয় দিনে

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে দায়ের হওয়া তিনটি পৃথক মামলার সাক্ষ্যগ্রহণ বৃহস্পতিবার তৃতীয় দিনে গড়িয়েছে। ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতে এদিন ব্যাংক ও ট্যাক্স অফিসের মোট ছয়জন কর্মকর্তা সাক্ষ্য দেন।

মামলাগুলোতে শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, তার বোন শেখ রেহানা ও ঘনিষ্ঠ আত্মীয়সহ কয়েকজন সাবেক উচ্চপদস্থ কর্মকর্তা আসামি হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন।

আদালত শুনানি শেষে মামলার পরবর্তী তারিখ আগামী ১৭ সেপ্টেম্বর ধার্য করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button