ঢাকা-১৭ আসনে তারেক রহমানের নির্বাচন পরিচালনা কার্যালয় উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষে ঢাকা-১৭ আসনের নির্বাচন পরিচালনার লক্ষ্যে নির্বাচন পরিচালনা, প্রশিক্ষণ, পর্যবেক্ষণ ও পরিচালনা কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১/০১/২০২৬) রাজধানীর বনানীর কামাল আতা তুর্ক এভিনিউয়ে অবস্থিত কার্যালয়টির উদ্বোধন করেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা এডভোকেট আব্দুস সালাম।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট আব্দুস সালাম বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জনগণের অধিকার পুনরুদ্ধারের নির্বাচন। এই নির্বাচনে ঢাকা-১৭ আসনে বিএনপিকে বিজয়ী করতে সুসংগঠিত ও পরিকল্পিতভাবে কাজ করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি আ ক ম মোজাম্মেল হক। পাশাপাশি মাহবুবুল আহসান, সৈয়দ হারুন অর রশিদ, ইকবাল হোসেন, জনাব আলমসহ দলীয় নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এই কার্যালয় ঢাকা-১৭ আসনের নির্বাচনী কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং সকল ভোটারদের সঙ্গে সংযোগ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



