আগারগাঁওয়ে শেকৃবি শিক্ষার্থীদের ‘ব্লকেড’, যান চলাচল বন্ধ

অনলাইন ডেস্কঃ কৃষিবিদদের তিন দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে রাজধানীর আগারগাঁও সিগন্যাল এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা। এতে ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় এবং সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর ১১টা ৪৫ মিনিটের দিকে ‘কৃষিবিদ ঐক্য পরিষদ’-এর ব্যানারে এ কর্মসূচি শুরু হয়। এর আগে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে দিতে আগারগাঁও সিগন্যাল এলাকায় জড়ো হন এবং পরে রাস্তা অবরোধ করে ‘ব্লকেড’ কর্মসূচি পালন করেন।

জানা গেছে, গত বুধবার রাতে এক আলোচনার পর এই কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়, যা পরে কৃষিবিদ ঐক্য পরিষদের ফেসবুক গ্রুপ থেকেও নিশ্চিত করা হয়। এর আগে প্রকৌশল শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে এক বিক্ষোভ মিছিলেও অংশ নেন শেকৃবির শিক্ষার্থীরা।

তিন দফা দাবি:

১. কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (DAE), বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (BADC) ও অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানে ১০ম গ্রেডের (উপ-সহকারী কৃষি কর্মকর্তা/উপ-সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা/সমমান) পদগুলো কৃষিবিদদের জন্য উন্মুক্ত করতে হবে।

২, নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ না হলে ৯ম গ্রেডে (বিশেষ করে BADC-এর কোটা বাতিল) কোনো ধরনের পদোন্নতির সুযোগ রাখা যাবে না।

৩. কৃষি বা কৃষি সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি না থাকলে কেউ ‘কৃষিবিদ’ পদবী ব্যবহার করতে পারবে না এবং এ বিষয়ে সরকারিভাবে প্রজ্ঞাপন জারি করতে হবে।

শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চলমান থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button